• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নওগাঁয় ইজি বাইক চাপায় শিশুর মৃত্যু

Reporter Name / ২৬৫ Time View
Update : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার মহেশপুর ইজিবাইকের চাপায় আরিফা খাতুন বন্যা নামে পাঁচ (০৫) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। পত্নীতলা উপজেলার মহেশপুর গ্রামের বামইল শাখা সড়ক বেলা সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু কাঁটাবাড়ি গ্রামের আনারুলের মেয়ে।

ঘটনাস্থল উপস্থিত এলাকাবাসীর দেয়া তথ্যমতে জানা যায়, মঙ্গলবার দুপুরে মহেশপুর-বামইল শাখা সড়কের পাশ বন্যা খেলা করছিলো। হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি ইজিবাইক রাস্তার পাশে থাকা বন্যাকে চাপা দেয়। সেসময় চালক ও স্থানীয়রা তৎক্ষনাত ওই ইজিবাইকটিতেই শিশুটিকে পত্নীতলা উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতাল নেওয়ার পথেই শিশুটি মারা যায়।

নিহত শিশুর স্বজনরা জানান, শিশুটি তার মায়ের সাথে মহেশপুর তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। রাস্তায় একটি বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসে তারা দেখে শিশুটি ইজিবাইকের চাকার নিচ পড়ে আছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম গ্রীন বাংলা নিউজকে বলেন, নিহত শিশুর পরিবার থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেননি। অভিযাগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca