• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ভারত থেকে ১৭ ট্রাক বিস্ফোরক প্রবেশ করেছে বাংলাদেশে

Reporter Name / ৫৫০ Time View
Update : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

সেলিম আহম্মেদ, স্টাফ রিপোর্টার : ভারত থেকে ১৭ ট্রাক বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। মেসার্স কেলটেক এনার্জিস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এসব বিস্ফোরক আমদানি করে।

মঙ্গলবার দুপুরে বিস্ফোরক বোঝায় গাড়ি গুলো বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে।

বন্দর এলাকায় সার্বক্ষণিক কঠোর নিরাপত্তায় রয়েছে আনসার সদস্যরা।

বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তায় থাকা আনসার সদস্য একতেকার হোসেন বলেন, ভারত থেকে ১৭ ট্রাক বিস্ফোরক দ্রব্য বন্দরে প্রবেশ করেছে।

এগুলো নিরাপত্তায় আমাদের আনসার সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca