• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

পদোন্নতি হওয়ায় নতুন কর্মস্থলে যোগ দিতে বিদায় নিলেন কর্মদিয়ে কেশবপুবাসীর মন জয়করা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।

Reporter Name / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

২৫ আগস্ট অনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সিনিয়র সহকারী সচিব পদে উন্নীত হওয়ায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে বদলি হয়েছেন মাঠ পর্যায়ে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করা এই নন্দিত কর্মকর্তা।
সততা, দক্ষতা ও আন্তরিকতা দিয়ে কেশবপুবাসীর ভালবাসা জয় করে বিদায়লগ্নে প্রশংসায় ভাসলেন তিনি।

বিশেষ করে উপজেলার কয়েক শত কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার, মিসকসে (নামজারি জমাভাগ খারিজ সংক্রান্ত) মামলা শুনানির মাধ্যমে দ্রুত নিষ্পত্তি, ভূমি নিয়ে স্থানীয় বিরোধের অবসান, স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদান, সহজীকরণ, সরকারি রাজস্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে খাস জমি বন্দোবস্তর ব্যবস্থা করাসহ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে সম্মুখসারীর করোনা যোদ্ধার দায়িত্ব পালন করায় উপজেলা জুড়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হতদরিদ্র গৃহহীন পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ প্রকল্পে কঠোর নজরদারী, কাজের স্বচ্ছতা, টেকসই, মজবুত ও দুর্যোগসহনীয় গুনগতমান ঠিক রেখেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেজালবিরোধী অভিযান, পরিবেশ রক্ষায় অভিযান, অবৈধ বালু উত্তোলনে অভিযান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।

করোনকালে সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নও সাধারণ মানুষকে ঘরে রাখতে দিনরাত এক করে কাজ করেছেন তিনি।

বিদায় বেলায় কেশবপুরবাসী ও সমবার্তা পরিবারের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করার মুহুর্তে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca