• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব” এর কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১


অদ্য ২৫ আগষ্ট, ২০২১ খ্রিঃ তারিখে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর মাননীয় অতিঃ আইজিপি এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব- এর সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটির ”বিশেষ সভা” পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় দক্ষ ও অভিজ্ঞ কোচ নিয়োগ; উদীয়মান, প্রতিভাবান ও মানসম্পন্ন খেলোয়াড় অন্তর্ভুক্তিকরণ; খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও ক্রিকেট মাঠের সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার জন্য দুটি উপ-কমিটি গঠন করা হয়।

অতিঃ আইজিপি মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের মানোন্নয়নের জন্য যেসব প্রস্তাবনা রয়েছে ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বরাদ্দকৃত ক্রিকেট মাঠ নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুত করে খেলোয়াড়দের অনুশীলন ম্যাচ খেলার আয়োজনের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তিনি বর্তমান কমিটির সকলের আন্তরিক প্রচেষ্টা ও ঐকান্তিক সহযোগিতার মাধ্যমে “বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব” বাংলাদেশের একটি স্বনামধন্য ক্রিকেট ক্লাব হিসেবে গড়ে উঠবে ও দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

পরবর্তীতে, তিনি কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দদের নিয়ে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের জন্য বরাদ্দকৃত পুলিশ স্টাফ কলেজ মাঠ তৈরির কার্যক্রম, জিমনেশিয়াম এবং অফিস কক্ষ পরিদর্শন করেন।

উক্ত সভায় পরিচালক, পুলিশ স্টাফ কলেজ; সিও, এপিবিএন-৫; ডিসি (পিওএম-দক্ষিণ); ডিসি- মিরপুর ও উত্তরা জোনসহ বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca