• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ আটক ৩, মোবাইল স্বর্ণালঙ্কার নগদ অর্থ উদ্ধার

Reporter Name / ১০৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি ঘটনায় মূল হোতাসহ আটক ৩, মোবাইল স্বর্ণালঙ্কার নগদ অর্থ উদ্ধার

 

নয়ন ঘোষ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট-শিবগঞ্জ সড়কের সোনাজল নামক জায়গায় গণপরিবহন ডাকাতির ঘটনায় ডাকাত দলের একজন অন্যতম মূলহোতাসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র, ছিনতাই করা মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) রাত ৮টার দিকে ডাকাতির পর হতে ভোলাহাট থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত পুলিশের কয়েকটি টিম এই অভিযান পরিচালনা করে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ আগষ্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গণপরিবহনে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতরা হলেন- ডাকাত দলের অন্যতম মূল হোতা শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি মধ্যবাজার গ্রামের মো. ভল্লুর ছেলে মো. রেজাউল করিম (৪০), একই গ্রামের মৃত সমশের আলীর ছেলে মো. আনারুল ইসলাম ওরফে আনুগুরু (৪৫) ও শাহবাজপুর ইউনিয়নের শান্তির মোড়-হামিদ নগর এলাকার মো. মোফাজ্জল হোসেনের ছেলে তাজেল আলী (৩৫)।

 

 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এএইচ আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার) বলেন, সোমবার (২৩ আগষ্ট) রাত ৮টার দিকে ডাকাতির ঘটনার পর থেকেই ডাকাত সদস্যদের আটক ও মালামাল উদ্ধার করতে অভিযান শুরু করে পুলিশ। ডাকাতির ঘটনায় ১৫-১৬ জন ডাকাত সদস্য অংশ নিলেও রাত-দিনের অভিযানে পুলিশ ও ডিবি অন্যতম একজন মূলহোতাসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং পুলিশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। অভিযান অব্যাহত রয়েছে খুব শীগ্রই বাকি সদস্যদেরও আটক করা হবে।

 

পুলিশ সুপার আরও বলেন, প্রথমে একটি মোটরসাইকেল আটকে তার কাছে কিছু না পেয়ে মোটরসাইকেল দিয়েই রাস্তায় ব্যারিকেট দেয় ডাকাত সদস্যরা। পরে ভোলাহাট থেকে ঢাকাগামী ৩টি বাস থেকে ডাকাতি করে তারা। ডাকাতরা লাঠি ও হাতুড় দিয়ে ঢাকা কোচের সামনের অংশ ভাঙচুর করে ভেতরে ঢুকে যাত্রীদের পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে। শেষের বাসটিতে সম্পূর্ণ ছিনতাই করার আগেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পালিয়ে যায় ডাকাতরা। তবে পেছনে আটকে থাকা ৩০-৩২টি পরিবহনে ডাকাতি হয়নি।

 

জেলা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ১২টি মোবাইল ফোন, কয়েকটি স্বর্ণালঙ্কার, নগদ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত হাঁসুয়া, হাতুড়ি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্যরা জানায়, তারা মোট নগদ ৯৫ হাজার টাকা ছিনতাই করেছিল।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এএইচ আব্দুর রকিব বিপিএম-পিপিএম (বার), র‍্যাবের হাতে আটক হওয়া ৪ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের থেকেও ডাকাতির ঘটনায় জড়িত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। আটককৃত ডাকাত সদস্যরা প্রায় সবকিছুই স্বীকার করেছে, তারপরেও অধিক তদন্তের স্বার্থে রিমান্ডে নেয়ার বিষয়ে পরে ভাবা হবে।

 

তিনি আরও বলেন, ডাকাতির ঘটনায় ২জন মূলহোতা নেতৃত্ব দেয়। তাদের মধ্যে একজন হচ্ছে আটককৃত আনোয়ার। বাকি আরেক মূলহোতা ও ডাকাত সদস্যদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজল-ই-খুদা, ভোলাহাট থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাববুবুর রহমান, গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার-ইন-চার্জ (ওসি) বাবুল উদ্দীন সরদার, (ডিবি) এস আই অনুপ কুমার সরকার, (ডিবি) এস আই আসগর আলী,(ডিবি) এস আই আরিফ ইউসুফ,(ডিবি) এস আই মশিউর রহমান সহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca