• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বেনাপোলে কাস্টমসের হাতে ৩০ লাখ টাকার নকল ওষুধসহ কাভার্ডভ্যান আটক

Reporter Name / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

সেলিম আহম্মেদ,স্টাফ রিপোর্টারঃ
বেনাপোল বন্দরের সিজিসি ৯ নং গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশী ও ভারতীয় নকল ওষুধ সহ একটি কাভার্ডভ্যান আটক করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা।

বুধবার (২৫ আগষ্ট) দুপুরে বেনাপোল স্থলবন্দর থেকে এ ওষুধের চালান টি আটক করা হয়।

কাস্টমস হাউসের উপ-কমিশনার এসএম শামীমুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ সিজিসি ৯ নং গেট এলাকায় রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে উপ: কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বেসেখানে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ ওষুধ গুলো আটক করা হয়েছে। আটকের সময় গাড়ির ডাইভার ও হেলপার পালিয়ে যায়। নকল ওষুধ কারবারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca