• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

শাজাহানপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার!

Reporter Name / ৪৪৫ Time View
Update : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

শাজাহানপুর থানা পুলিশের অভিযানে দীর্ঘ ১১ বছর পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। তার নামে সাজা ওয়ারেন্ট সহ মোট ৪ টি ওয়ারেন্ট রয়েছে। ইং ২৬/০৮/২০২১ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় তাকে শেরপুর থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাফিজার রহমানকে গ্রেফতার করেন শাজাহানপুর থানার চৌকস পুলিশ অফিসার এস আই আরিফুল ইসলাম এবং এএসআই মানিকুজ্জামান। হাফিজার রহমান সুজাবাদ দহপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তাকে ধরতে শাজাহানপুর থানা পুলিশ দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আসছিল।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাফিজার রহমানকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca