• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

নাচোলে হরিজন সম্প্রদ্বয়ের প্রীতি ফুটবল ম্যাচে অনুষ্ঠিত

Reporter Name / ৩৫০ Time View
Update : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হরিজন সম্প্রদ্বয়ের প্রীতি ফুটবল ম্যাচে গোলাপ ফুটবল দল ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেছে।। আজ শুক্রবার বিকেল ৪ টায় নাচোল উপজেলা পরিষদ মাঠে স্থানীয় হরিজন সমাজ এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন। জেলার শিবগঞ্জ উপজেলার হরিজন সম্প্রদ্বয়ের সমাজ প্রধান শ্রী-ফাস্ট ভকত এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম,নাচোল থানর অফিসার ইনচার্জ সেলিম রেজা ও হরিজন সম্প্রদ্বয়ের নাচোল উপজেলার সভাপতি শ্রী- সঞ্জয় দত্ত। উপজেলার হরিজন বন্ধুভ্রমন সংগঠন এ খেলার আয়োজন করেন।বাল্য বিয়ে রোধ ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলার ৫টি উপজেলা থেকে ৩ জন করে খেলোয়াড় ও পোরশা, নিয়ামতপুরসহ তানোর উপজেলার ৪৫ বছরের উর্দ্ধে খেলোয়াড়দের নিয়ে ২টি খেলােয়াড় দল গঠন করা হয়েছে যাদের নাম দেয়া হয়েছে শাপলা ও গোলাপ দল। ৪০ মিনিটের খেলায় গোলাপ দল শাপলা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করা হয় এবং বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানাকে হরিজন বন্ধুভ্রমন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা সরুপ ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca