• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গোমস্তাপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reporter Name / ৪৬০ Time View
Update : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

গোমস্তাপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য বিভাগ। মৎস্য সপ্তাহের উদ্বোধনী দিনে শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসারের
কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পড়ে শোনান মৎস্য বীজ উৎপাদন খামার, আমনুরা (সংযুক্ত দায়িত্ব, গোমস্তাপুর) খামার ব্যবস্থাপক মোহাম্মদ আমানুল্লাহ খান। এসময় সাংবাদিকদের বিভিন্ন
প্রশ্নের জবাব দেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মনিরুল ইসলাম। মতবিনিময় সভায় জানানো হয়, মৎস্য সপ্তাহের কর্মসূচিতে রয়েছে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, প্রামাণ্যচিত্র প্রদর্শন মৎস্য, খাদ্য উপকরণ বিতরণ, উপজেলায় বিভিন্ন স্থানে মাইকিং ও ব্যানার ফেস্টুন দিয়ে প্রচারণা। এছাড়া জানানো হয়, গোমস্তাপুর উপজেলায় বর্তমানে মাছের উৎপাদন ৫২৬২ মেট্রিকটন, চাহিদা রয়েছে
৪৬৩৮ মেট্রিকটন, উদ্বৃত্ত ৬০০ মেট্রিকটন, যা দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়ে থাকে। এছাড়া মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জলাশয় খনন ও সংস্কার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম , সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ, সহ সভাপতি এমএ সাদিক , সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার , রহনপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি আবদুল্লাহ আল মামুন (নাহিদ ) গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি এম. শাহাদাত হোসেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category