• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ শিশু, তরুণ এবং অভিভাবকদের এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ প্রতিরোধে

Reporter Name / ২১৪ Time View
Update : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

নয়ন ঘোষ

চাঁপাইনবাবগঞ্জে এনসিটিএফ এর আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধে শিশু, তরুণ এবং অভিভাবকদের করণীয় শীর্ষক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসীন মৃধা।

বক্তব্যে মো.মহসীন মৃধা বলেন, ব্যক্তি সচেতনতা বৃৃদ্ধি করতে হবে। বাল্য বিবাহ প্রতিরােধে নিজেদের এবং অন্যদের সচেতন করতে কাজ করতে হবে । শুধু সরকার কিংবা কঠোর আইন প্রয়োগ নয় সবাইকে তার নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে, তবেই সম্ভব বাল্য বিবাহ বন্ধ করা।

বিশেষ অতিথি শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম বলেন, সবাইকে সম্মিলিত ভাবে সচেতন করতে হবে। সবার আগে নিজে এবং নিজের পরিবারকে সচেতন করতে হবে। বাল্যবিবাহ হবে অসচেতনতার কারণে। আগামীর কর্মসূচীতে এনসিটিএফকে আমরা সাথে পাবাে এ আশা করি ।

এনসিটিএফ সদস্য শ্রেয়া বলেন, বাল্য বিবাহ প্রতিরােধে সচেতনতার জন্য গ্রামীণ পর্যায়ে শিশু, তরুণসহ অভিভাবকদের নিয়ে এমন সচেতনতামূলক ক্যাম্পেইন এর আয়ােজন করা যেতে পারে। একজন অভিভাবক বলেন, বাল্য বিবাহ প্রতিরােধে সবচেয়ে বেশি ভূমিকা মা-বাবা রাখতে পারে এবং করোনাকালীন সময়ে শিশুরা বেশি ফোনে আসক্তি হয়ে পড়ছে এবং নতুন নতুন বন্ধু তৈরি হচ্ছে যা এক পর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হচ্ছে এবং এমন কিছু ঘটনা শিশুরা ঘটাচ্ছে যা অভিভাবকদের বাধ্য করছে বাল্যবিবাহ দিতে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম। মতবিনিময় সভার মুক্ত আলােচনা পর্বে অংশগ্রহণকারী শিশু, তরুণ এবং অভিভাবকরা বাল্যবিবাহের বিভিন্ন কারণ এবং করণীয় তুলে ধরেন ।

আয়োজনের সভাপতিত্ব করেন এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি নাফিসা আতিয়া রিয়াহ্। আর উপস্থাপনা করেন, এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিশু সাংবাদিক সাদিয়া তাবাসসুম মিম। সেভ দ্য চিলড্রেন এর ফিল্ড অফিসার মােস্তাফিজুর রহমান সৈকত এবং জেলা ভলেন্টিয়ার ওয়ালিদ হাসানও উপস্থিত ছিলেন।

আরও ছিলেন, এনসিটিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক মায়িশা মালিহা, সোভন নন্দী সৌরভ, শবনম সাদিয়া মৌলি, রব্বিল হাসান সজিব, সামিরা আক্তার সাদিয়া, সুবল চন্দ্র চৌধুরী, মনদ্বীপ কর্মকার সহ সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, করােনাকালীন সময়ে বাল্য বিবাহের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বাল্য বিবাহ প্রতিরােধে শিশু , তরুণ এবং অভিভাবকদের অংশগ্রহণে অনলাইন এবং অফলাইনে সপ্তাহব্যাপী বাল্য বিবাহ প্রতিরােধ ক্যাম্পেইন আয়ােজন করে এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ। ক্যাম্পেইনের অংশ হিসেবে ২৪ জেলায় আয়ােজন করা হচ্ছে সচেতনতামূলক মতবিনিময় সভার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category