• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনাকষা ইউনিয়নে গরু বিক্রির ২ লাখ ২৫ হাজার টাকাসহ পুরো বাড়ি আগুনে পুড়ে শেষ

Reporter Name / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হটাৎ পাড়া গ্রামে আব্দুস সালাম নামে এক জন গরীব কৃষকের বাড়ি আগুনে পুড়ে গেছে। পারিবারিক সূত্রমতে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত। আগুনে মুরগী, ছাগল পুড়ে যায় এবং একটি বড় গরু আংশিক আগুনে পুড়ে জখম হয়।

জানাগেছে, বুধবার রাত ৯ টার দিকে মনাকষার হটাৎ পাড়া এলাকায় এক বাড়িতে আগুন ধরে যায়। আগুন লেগে ৭টি ঘরসহ গোয়াল ঘরের ব্যাপক ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনের লেলিহান দাবালনে ঘরের সকল আসবাবপত্র, কাপড় ও ২ টি গরু বিক্রি করা ২ লাখ ২৫ হাজার নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছায় হয়ে যায়।

কাঁদতে কাঁদতে গরীব কৃষক সালাম জানান, আজকে গরু বিক্রি করে ২ লাখ ২৫ হাজার টাকা রেখে ছিলাম ঘরে। সে টাকাসহ আমার সব পড়ে শেষ হয়ে গেল বলেই আবারও কান্নায় ঢলে পড়েন সালাম। আগুনে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

শিবগঞ্জ ফয়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় চেয়ারম্যান ও মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম ইমরান খান গরীব কৃষকের বাড়ি আগুনে পুড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে তদারকি শেষে ক্ষতিগ্রস্ত গরীব কৃষকে আর্থিকভাবে প্রশাসনের পক্ষ থেকে যা সহায়তা আছে তা প্রদান করা হবে। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category