• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Reporter Name / ২০৬ Time View
Update : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। এসময় প্রাণীসম্পদ কর্মকর্তা আশীষ কুার দেবনাথ সহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন, ২৪৪.৪৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় মোট পুকুরের সংখ্যা ৩ হাজার ৪শ ৪২টি। নী ১টি ও বিল ১টি। এই উপজেলায় মৎসজিবীর সংখ্যা ১হাজার ১শ’ ৭০জন। বর্তমানে এই উপজেলার মানুষের জন্য মাছের চাহিদা ৩হাজার ৬শ’ ৭৮ দশমিক ১০ মেট্রিক টন কিন্তু মাছ উৎপাদন হয় ৪ হাজার ৬ শ’ ২৮ দশমিক ৭০ মেট্রিক টন। যাতে করে উপজেলার চাহিদা মিটিয়েও ৭শ ৫০ দশমিক ৬ মেট্রিক টন উদ্বৃত্ত থাকে। যা বাইরে রপ্তানি করা সম্ভব হয়।এছাড়াও মৎস্য উদ্যক্তা তৈরীর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca