• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১০

Reporter Name / ২২৪ Time View
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

মোঃরফিকুল ইসলাম মিঠু।। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রুমি ভবনের (বিএনসিসি ভবন) সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টার দিকে শহীদ মিনার থেকে একটি মিছিল বিশ্ববিদ্যালয় টিএসসির দিকে আসার পথে আতঙ্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছত্রভঙ্গ হয়ে যায় ছাত্রদলের মিছিলটি। এসময় ছাত্রদলের মিছিলের ব্যানারটি পুড়িয়ে দেয় ছাত্রলীগ।

এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে যাচ্ছিলাম। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমাদের এ হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

এদিকে, ছাত্রলীগের হামলার বিষয়টি অস্বীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এ বিষয়ে তিনি বলেন, নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের মাধ্যমে যারা রাজনীতি পরিচালনা করে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা বিকৃত করতে চাই তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category