• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কার্যালয়ের শুভ উদ্বোধন।

Reporter Name / ৩৪৭ Time View
Update : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কার্যালয়ের শুভ উদ্বোধন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

গোমস্তাপুরে বাঙ্গাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কার্যালয় শুভ উদ্বোধন । সোমবার বেলা সাড়ে চারটায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্বোধন করা হয় । মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মাসুয়ারুল হক (জিকেন) , সাধারণ সম্পাদক রমজান আলী ( মাইনুল) । আরো উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ী ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তান । বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডো। নীরবতা পালন সহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে আলোচনা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় । জেলা পরিষদ সদস্য আশরাফুল হক মুক্তিযোদ্ধা সন্তান বলেন আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান । তাদের জন্য আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ । সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করি ও সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাসুয়ারুল হক (জিকেন ) বলেন মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি যত রকম হয়রানি করা হয় তা আমাদের প্রতিরোধ করতে হবে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনাদের সকলকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি ।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রমজান আলী (মাইনুল) বলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মূলত মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে তারা এদেশের বীর মুক্তিযোদ্ধা । বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের প্রাণের মায়া ত্যাগ করে দেশ স্বাধীন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পরে অবশেষে তারা সফলতা অর্জন করে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে । সেই বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের হয়রানি বন্ধ করতে হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category