• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

বন্ধ স্কুল মাঠে নানান জাতের সবজি চাষ

Reporter Name / ৩০৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

সোহেল রানা,হিলি প্রতিনিধিঃ-
বিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে দুই-চার কদম গেলেই শিক্ষার্থীদের খেলার মাঠ। মাঠের চার পাশে এক কোনায় গাছে গাছে দোল খাচ্ছে নানান জাতের সবজি লাল শাক,পাট শাক,মুলা শাক,ধনিয়া পাতা,করলা,সিম ইত্যাদি। সবজি বাগান ঢাকা পড়েছে গাছের সবুজ পাতায়। মাটিতে থোকায় থোকায় লাল সবুজের বাহারী রং ছড়াচ্ছে লালশাক-পাটশাকের মেচুড়ি। লকলকিয়ে বেড়ে উঠছে পুঁই আর ডাটাশাক।
এমনি দৃশ্য দেখা মিলবে দিনাজপুরের হাকিমপুর উপজেলার থানা রোড় সংলগ্ন বাংলাহিলি ড্রীমল্যান্ড প্রি-ক্যাডেট স্কুল মাঠে। করোনা মহামারীর কারনে গেলো বছর ১৭ই মার্চ বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটি। এরপর থেকে স্তবদ্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের খেলা মাঠ গুলো,মাঠে হইচই নেই শিক্ষার্থীদের। এবার সেই স্কুল মাঠে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। র্দীঘ সময় ধরে স্কুল বন্ধ থাকায় স্কুল মাঠে শুরু করেছেন নানান জাতের সবজি চাষ। ইতিমধ্যে সবজি তোলা শুরু করেছেন তারা।
বাংলাহিলি ড্রীমল্যান্ড স্কুলের পরিচালক ওবায়দুর ইসলাম জানান, করোনার কারণে মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অলস সময় পার করার জন্য আমি শখের বসে বিদ্যালয়ের অঙ্গিনায় একটা দুটা করে সবজি চাষ শুরু করি। কিন্তু এটা যে এতো ব্যপকতা লাভ করবে আমি তা আগে ভাবিনি। তবে এখন মনে হচ্ছে বিদ্যালয় খোলার পর সবজির মাঠ দেখে শিক্ষার্থীরাও সবজি চাষে উৎসাহিত হবে।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড.মমতাজ বেগম বলেন, এটা খুবই চমৎকার উদ্যোগ। স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাস শেষে প্র্যাকটিক্যালি সবজি চাষ শিখতে পারবে। তিনি যদি আমাদের থেকে সহযোগিতা চান তাহলে সবধরনের সহযোগিতা দিবো আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca