• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গোমস্তাপুর হিসাবরক্ষণ কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ডের জের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

Reporter Name / ৩৬৪ Time View
Update : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

 

গোমস্তাপুর হিসাবরক্ষণ কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ডের জের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষক বৃন্দ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চল্লিশ মিনিট ব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উপজেলা শাখার সভাপতি আব্দুল আলিম,সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব,আবু বকর,এস এম শফী উদ্দিন,আব্দুল লতিফ,সৈয়দ আব্দুল মতিন, সহকারী শিক্ষক আব্দুল কাদির,মোসলেম উদ্দিন,আবু সায়েদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষকদের লামগ্ৰান্ট পি,আর, এল ও পেনশন প্রদানে গুড়ীমোসি করে এবং অনৈতিক সুবিধা চাই,তার কর্মকাণ্ড অতিষ্ঠ হয়ে আমরা তাকে অতি দ্রুত কর্মস্থল থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মুনসুর রহমান, ইলিয়াস উদ্দিন,শরিফুল ইসলাম, খাইরুল ইসলাম, মাহবুবুল আলম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca