• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নাচোলে জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রসাশকের মতবিনিময়

Reporter Name / ৩৩৮ Time View
Update : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মুঞ্জুরুল হাফিজ।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ মুঞ্জুরুল হাফিজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এছাড়া অন্যান্যের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিষনার (ভ’মি) খাদিজা বেগম, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মতিউর রহমান। জেলা প্রশাসক বাল্য বিয়ে, মাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোকপাত করেন। এর আগে তিনি নাচোল উপজেলা শিশু পার্কের উদ্বোধন, বিনামূলে ফলজ চারা বিতরণ, ৪জনকে ভ্যানগাড়ি ও ৩জন ভিক্ষুককে মুদিখানার মালামাল প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca