বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহী জেলার বাগমারা উপজেলায় গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের শুভ উদ্বোধন।
১লা সেপ্টেম্বর রোজ বুধবার দুপুর ১২টায় গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর নতুন ভবন নির্মাণের শুভ উদ্বোধন করা হয়।
গোয়ালকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগ এর সভাপতি বাবু শ্রী অনিল কুমার সরকার, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, উপজেলা প্রকোশলী সুজাউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফসার রেজাউল কামাল মোহাম্মাদ ফারুক, গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু, অত্র প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুক্তা খাতুন উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।