• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নয়ন ঘোষ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা পালন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯টায় স্বেচ্ছাসবী সংগঠন বিডি ক্লিন, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় ড্রেন পরিষ্কার করে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এ-উপলক্ষে বঙ্গবন্ধু মঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এতে বক্তব্য দেন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

আলোচনাকালে সিভিল সার্জন জানান, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসতপালে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। তাদের মধ্যে অধিকাংশই নির্মাণ শ্রমিক এবং তারা ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসে। এছাড়া একজন মহিলা এখানেই আক্রান্ত হয়। এ থেকে বোঝা যায় এই জেলাতেও এডিস মশা আছে। তাই সবাইকে সচেতন হতে হবে।

পৌর মেয়র বলেন-পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান আছে। জনসাধারণকে সচেতন করতে হবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্টস্থানে যেন ফেলে। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রচারণা বাড়াতে হবে।

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, প্রতিটি গ্রাম পরিচ্ছন্ন শহর হবে। উন্নয়নের কথা বললে বলতে হয়-আমরা প্রতিটি জায়গায় হাত দিয়েছি। সবখানেই আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি বলেন-যে বাড়ির বাথরুম পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার ধরে নেওয়া যায় সেই বাড়িওয়ালা ভদ্রলোক। আমরা জাতীয়ভাবেই এখন ভদ্রলোক। দেখেন, মশার কামড়ে দেশে ৪০ জন মানুষের মৃত্যু হয়েছে। অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে হয়ত এই মানুষগুলো মারা যেতনা। কাজেই আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতাতার দিকে নজর রাখাতে হবে। আজ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করলাম তা অব্যাহত থাকবে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যদিয়ে আমাদের পরিচয় ঘটবে আমরা কেমন মানুষ, আমাদের রুচি কেমন।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। এসময়-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসিন মৃধা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো.মোজাহার আলী প্রামানিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলক মুহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, বিডি ক্লিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক ওয়ালিদ হাসান, আইটি ও মিডিয়া সমন্বয়ক শাহারুল ইসলাম মাসুম, মনিটর (লজিস্টিক) মমিনুল ইসলাম, মনিটর (আইসিটি ও মিডিয়া সেক্টর) সিহাব সারোয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca