• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

গলাচিপায় দেশীয় পাঙ্গাস রক্ষায় মতবিনিময় সভা

Reporter Name / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি দেশি পাঙ্গাশ পুষ্টিগুণে অনন্য তাছাড়া এ মাছের বেশ ভাল বাজার মূল্য রয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীতে পাওয়া জনপ্রিয় এ মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার সকালে গলাচিপার বোয়ালিয়া মৎস্য অবতরণ কেন্দ্রে অনুষ্ঠিত দেশীয় পাঙ্গাস রক্ষায় মতবিনিময় সভায় বক্তারা এ সব কথা বলেন।
ইউএসএআইডি-এর অর্থায়নে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ -২ কার্যক্রমের আওতায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী,গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. হাবিবুর রহমান হাদী।
মতবিনিময় সভায় মৎস্যজীবী , খুচরা বিক্রেতা, পাইকার, নৌকা চালক, বরফ ক্রাশার এবং মৎস্য অফিসের প্রতিনিধিগণ অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা দায়িত্বশীলভাবে মাছ ধরা এবং প্লাস্টিক দূষণ নির্মূলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপরও জোর দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকোফিশ -২ কার্যক্রমের রিসার্চ অ্যাসোসিয়েট সাগরিকা স্মৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category