• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বাগমারায় ছোট মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

Reporter Name / ২৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় ২দিন ব্যাপি ছোট মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশি জাতীয় মৎস্য সম্পদের চাষ বৃদ্ধির লক্ষ্যে ছোট মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন মৎস্য চাষী অংশ গ্রহণ করে। কই, শিং সহ ছোট মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার রবিউল করিম। মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন, দুর্গাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা উদয় অ্যাঞ্জেলো রোজারিও, বাগমারা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুল গাফ্ফার, কোমল কুমার সরকার, অফিস সহকারী সুজাউল হক, হাফিজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca