• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নাচোলে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ৩২৬ Time View
Update : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে নাচোলে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় নাচোল রেলস্টেশন মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম মজিদুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আবু তাহের খোকন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক এ.কিউ.এম মাসুদ হাসান, সদস্য সচীব রফিকুল ইসলাম, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল আখতার, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভায় দেশে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে গনতন্ত্র পুনঃউদ্ধারে নিরপেক্ষ নির্বাচনের দাবী করেন। সেই সাথে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তি দাবী করেন। সর্বোপরি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বলা হয়। অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মোঃ আবু তাহের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca