• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

সান্তাহারে ৩ গাঁজাসেবির জেল-জরিমানা

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বিভিন্নস্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে তিনজনকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় গ্রেফতারকৃত গাঁজা সেবীদের প্রত্যেককে একসপ্তাহ করে কারাদণ্ড ও এক’শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলো- সান্তাহার পৌর শহরের বশিপুর সর্দারপাড়ার মৃত গুলবর সাকিদারের ছেলে দুলাল হোসেন মাস্টার (৩২), সাতাঁহার মহল্লার মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও কলসা হলুদঘর মহল্লার মৃত আনোয়ার উদ্দিনের ছেলে চুন্নু (৬০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সান্তাহার পৌর শহরের মাছের আড়ৎ, বশিপুর ঈদগাহ মাঠ সংলগ্ন ও হলুদঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবিকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করে প্রত্যকের একসপ্তাহ করে বিনাশ্রম কারাদন্ড ও এক’শ টাকা করে জরিমনা দন্ড দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category