• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

১২ সেপ্টেম্বর থেকে খোলা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

Reporter Name / ৩০৮ Time View
Update : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করে সরকার। আর করোনা পরিস্থিতির অবনতির জন্য ধাপে ধাপে বেড়ে তা আজ এই পর্যন্ত। কিন্তু শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আরও বলেন, স্কুল-কলেজগুলো খোলার জন্য আমরা আগেই প্রস্তুতি গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা ১২ সেপ্টেম্বরকে নির্ধারণ করেছি। তবে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয় নি।

আজ শুক্রবার চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠান খুললেও অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলমান থাকবে। ইতোমধ্যে বেশিরভাগ শিক্ষকই টিকা নিয়েছেন আর ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষা আগের ঘোষণা অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি এবং ডিসেম্বরে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এটিও বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca