• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

চর মাজারদিয়াড় রাজশাহীতে অার এমপির খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name / ২৮৩ Time View
Update : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

জিয়াউল,দিনার (রাজশাহী): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানার আয়োজনে পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর-মাঝারদিয়াড় এলাকায় বিট পুলিশিং সভা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মোঃ মনিরুল ইসলাম উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) এর সভাপত্তিত্বে অাজ শনিবার উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন: জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণদের সহায়তায় সকলে মিলে আরো ভালো পুলিশিং উপহার দেওয়ার কথা তিনি ব্যক্ত করেন। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে চর-মাঝারদিয়াড় গ্রামের প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা পাকাকরণের ব্যবস্থা করবেন মর্মেমূহূ গ্রামবাসীকে আশ্বস্ত করেন।

সভা শেষে প্রধান অতিথি মোঃ আবু কালাম সিদ্দিক চর-মাঝারদিয়াড় স্কুল মাঠে ৩০০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী করেন এবং চর-মাঝারদিয়াড় মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোঃ সাজিদ হোসেন আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান মোঃ বজলে রেজভি আল হাসান মঞ্জিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca