• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

দাগনভূঞায় উন্নয়নকাজ পরিদর্শন ও মৎস্য পোনা অবমুক্ত করেন সাংসদ মাসুদ চৌধুরী

Reporter Name / ২১৩ Time View
Update : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

গাজী মোহাম্মদ হানিফ, ফেনী :-
ফেনী-৩ আসনের সাংসদ ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির ফেনী সফরের ২য়দিনের কর্মসূচী অনুযায়ী দাগনভূঞা সফর ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

এসময় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, এমপির ছোটভাই অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা জাতীয়পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, এমপি জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী দাগনভূঞায় পৌছলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাগণ ও জাতীয়পার্টির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এমপি মাসুদ চৌধুরী সহ নেতৃবৃন্দ দাগনভূঞা উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন ও দাগনভূঞায় সরকারি বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca