• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ভোলাহাটে মহানন্দা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

বি.এম রুবেল আহমেদঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছী নামক স্থানে মহানন্দা নদী থেকে ১০/১১ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টার মহানন্দা নদীতে ভারতের দিক থেকে ভেসে আসা হাফপ্যান্ট পরা এক অজ্ঞাত নামা ছেলে শিশুর লাশ তীরে দেখতে পায় স্থানীয়রা।
লাশ দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
তিনি বলেন, অজ্ঞাত নামা শিশুটি ভারতের দিক থেকে ভেসে এসে তীরে লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের মর্গে পাঠানো হয়েছে বলে জানান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca