• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

রংপুরে মাস্ক না পড়ায় ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

আজ ৩ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন এলাকা ও উপজেলাসমূহে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে র‍্যাব-১৩ ও মেট্রোপলিটন পুলিশ এর সহযোগিতায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। স্বাস্থ্যবিধি না মানায় আজ ২৯ টি মামলায় মোট ১০,১৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয় এবং জেলা প্রশাসন, রংপুর এর পক্ষ থেকে রেডক্রিসেন্ট, রোভার ও স্কাউটস স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca