• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নাচোলে পৌরসভার উদ্যোগে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩০৩ Time View
Update : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার উদ্যোগে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় নাচোল পৌর মিলনায়তনে প্যানেল মেয়র তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা বক্তব্য রাখেন বিএমডাবলুএসএসপি’র সোসাল ডেভোলপমেন্ট অপিসার আবু সাহেদ,পৌর সতীত্ব খায়রুল ইসলাম, নাচোল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, নাচোল পৌরসভার উপসহকারী প্রকৌশলী রাজিব হোসাইন । কর্মশালায় নাচোল পৌর সভার ৯টি ওয়ার্ডের টিএলসিসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জিওবি, আইডিএ(বিশ্বব্যাংক) ও এআইআইবি’র অর্থায়নে টেকনিক্যাল সাপোর্ট ইউনিট এর সহযোগীতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে পৌর কর্তৃপক্ষ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca