অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মৎস্য সম্পাদ উন্নয়ন বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়য়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে রাজশাহী বিভাগে মৎস্য সম্পাদ উন্নয়ন প্রকল্পের আওতায় ছোট মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক ২দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষনের উদ্বেধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামিম। প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেন আমনুরা মৎস্য খামারের ব্যবস্থাপক আমানুল্লাহ খান। এ প্রশিক্ষনে ২৫জন মৎস্য চাষী অংশগ্রহন করেন।