• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ইট ভর্তি ট্রলি কেড়ে নিলো মাছ চাষীর প্রাণ

Reporter Name / ৩৪০ Time View
Update : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহদিপুরে ইটভর্তি ট্রলির ধাক্কায় মাহেন্দ্র আরোহী এক মাছচাষীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ – সোনামসজিদ মহাসড়কের মহদিপুর পেট্রোল পাম্পের সামনে এ দুঘটনা ঘটে।
নিহত মাছচাষী শিবগঞ্জ উপজেলার বাররশিয়া গ্রামের সাইদুলের ছেলে মো হানিফ।
প্রত্যক্ষদর্শী দের উদৃত্তি দিয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মঙ্গলবার বেলা পৌনে এক টার দিকে মাহেন্দ্র যোগে হানিফ ও তার চাচা মাছ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে শিবগঞ্জ আসার সময় মোহদিপুর পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিকে থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখী ইট ভতি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ – সোনামসজিদ মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মহাসড়কটি চালু করে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রলিটি এখনও আটক করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca