• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বাগমারায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৪৮ Time View
Update : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

(বাগমারা প্রতিনিধি)

রাজশাহীর বাগমারায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে এবং বাগমারা থানার ওসি তদন্ত আফজাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর সার্কেল রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, ইউপি সদস্য আব্দুল মান্নান, নাজমুল হক, আরমান আলী, আবেদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য লোকমান আলী, আকবর আলী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, ইউসুফ আলী, বিট অফিসার একলাসুর রহমান সহ ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিটি এলাকার নারী ধর্ষণ ও নির্যাতন রোধে বিট পুলিশিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এর মাধ্যমে অতি সহজে যে কোন সমস্যা সমাধান ও নিয়ন্ত্রণ করা যায়। বিট পুলিশিং কার্যক্রমকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান প্রধান অতিথি। এর আগে গনিপুর ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীপুর ইউনিয়ন বিট পুলিশিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca