• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

গলাচিপায় ফেরির গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় অমাবস্যার প্রভাবে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম গলাচিপা নদীর ফেরির গ্যাংওয়ে গত দুই দিন ধরে তিন ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। এতে অসুস্থ রোগী, যাত্রী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছে। এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যানিয়ন্ত্রণ বেরিবাঁধের বাইরের ও চরাঞ্চলের ২৫ থেকে ৩০টি গ্রাম ২/৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, গলাচিপা উপজেলার একমাত্র যোগাযোগ মাধ্যম গলাচিপা নদীর ফেরির গ্যাংওয়ে অমাবস্যার জোয়ারের পানিতে তলিয়ে বিচ্ছিন্ন হয়ে আছে সকল প্রকারের যোগাযোগ ব্যবস্থা। এতে করে নদীর দু’ পাড়ে ২৫/৩০টি পণ্যবাহী যানবাহন আটকে আছে। যখন নদীতে ভাটা হয় তখন ১/২ ঘন্টা সময়ের মধ্যে তাড়াহুড়ো করে বিভিন্ন যানবাহন ফেরি পারাপার হয়। এদিকে পৌর শহরের আড়তপট্টির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ১৩০ ব্যারাক, ৪০ ব্যারাক, ১০০ ব্যারাক, পেয়ারা বাগান, কলাবাগান জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভার মো. ইসহাক গাজী বলেন, গত দুই দিন ধরে গলাচিপা নদীর ফেরির গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় রোগীদেরকে নিয়ে পড়তে হচ্ছে চরম বিপাকে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ভাটার জন্য। ভাটা আসলে তাড়াহুড়ো করে নদী পার হয়ে রোগী নিয়ে যেতে হয় গন্তব্যে। আবার ফিরে আসার পথে একই সমস্যায় পড়তে হয়। গলাচিপা পৌরসভার নতুন বাজারের ব্যবসায়ী বাদশা মিয়া বলেন, ফেরি পানিতে তলিয়ে যাওয়ায় সময়মত মালামাল দোকানে উঠাতে না পারায় ব্যবসার অনেক ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category