• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

গলাচিপায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও শেখ

Reporter Name / ৫১৯ Time View
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।
সজ্ঞিব দাস, গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি।
গলাচিপায় আগামী ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রস্তুতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।সভায় সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু.নিজাম উদ্দিন,আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয়,কালারাজা হাট হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মু.মিজানুর রহমান,বাদুরাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু.জসিম উদ্দিন,রতনদি তারতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাকংন প্রতিযোগিতার অয়োজন করতে হবে।কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুেদ্ধর চেতনায় উদ্বুদ্ভ হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা মন্ত্রনালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গাইড লাইন অনুসরন করে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে।করোনা মহামারির কারনে দীর্ঘ ১৭ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুর্বল হয়ে পড়েছে।কোমলমতি শিক্ষার্থীদের সাথে বন্ধু সুলভ আচরন করে আনন্দের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে।সভায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রদিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca