• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ৩৩ বিজিবির বিশেষ অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক ​বুড়িচংয়ে অবৈধ মজুদ করা ২ হাজার ৫০০ লিটার তেল জব্দ; নিলামে বিক্রি নাচোল উপজেলা চত্তরে বৈশাখের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতোয়ারা করলো গীতাঞ্জলির অন্যতম সদস্য মাসুদা শিফা মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি — ডব্লিউ,এইচ ডলার মনের সুস্থতার জন্য মিউজিক খুব জরুরি-ডাব্লিউ, এইচ ডলার নাচোলে গীতাঞ্জলি সাংস্কৃতিক যুব একাডেমীর শিল্পীবৃন্দ বৃহস্পতিবার নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের মঞ্চ কাপালেন নাচোলে বীনা মুল্যে ৫৬২০জন প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ নাচোল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা নাচোলে বীনা মুল্যে ৫৬২০ প্রান্তীক কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ

মহেশপুরে ট্রাকের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত

Reporter Name / ১৮৫ Time View
Update : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরের কলেজ বাস স্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামের মৃত কৃদরত আলীর ছেলে। তিনি শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান,বিকেল ৫ টার সময় আব্দুস সামাদ মহেশপুর শহর থেকে মোটর সাইকেলের তেল আনতে স্থানীয় মহেশপুর ফিলিং স্টেশনে যাচ্ছিল, পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় স্কুল শিক্ষক আব্দুস সামাদ। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category