• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গলাচিপায় মা ছেলেকে মারধর হাসপাতালে ভর্তি

Reporter Name / ৫১৪ Time View
Update : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি।

পটুয়াখালী গলাচিপায় মা ছেলেকে মারধর করার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহত মা ছেলেকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।আহতরা হলেন ইসরাত জাহান মনিরা(২৮) ছেলে শিশু আলভি (৪)।ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামের খান বাড়িতে শুক্রবার সকাল নয়টায়।গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেজবাহ উদ্দিন বলেন,আহত মা ও ছেলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

ইসরাত জাহান মনিরার স্বামী কবির খান জানান, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা আমার শিশু সন্তান ও স্ত্রী কে মারধর করে। আমার স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা উপস্থিত হয় এবং আহতদের কে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয় আহত মনিরা বেগম বলেন,আমার ছেলেকে মারধর এর কথা প্রতিপক্ষ কামাল ও মহাসিন হাওলাদার এর কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে।

এ বিষয় প্রতিপক্ষ কামাল ও মহাসিন হাওলাদার এর কাছে জানতে চাইলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে ইউ পি সদস্য মোঃ রবিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অবিভাবকদের মধ্যে মারামারি হয়েছে। এতে দুই জন আহত হওয়ার খবর পেয়েছি।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আর এম শওকত আনোয়ার ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category