• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ইউএনও শরিফ আহম্মেদকে বাগমারা প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

Reporter Name / ৫৭৯ Time View
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বাগমারা প্রতিনিধিঃ

বাগমারা দীর্ঘ প্রায় দুই বছর সফলতার সাথে দায়িত্ব পালন শেষে বদলী হয়েছেন বাগমারার ইউএনও শরিফ আহম্মেদ। এই উপলক্ষে ইউএনও শরিফ আহম্মেদকে শুক্রবার সন্ধ্যায় বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আকবার আলী, জিল্লুর রহমান দুখু, নাজিম হাসান, শামীম রেজা, আব্দুল মতিন, ফারুখ আহম্মেদ, রতন কুমার, বাগমারা টাইমস এর সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, প্রতিবেদক মিজানুর রহমান মিজান। বিদায় সংবর্ধনা উপলক্ষে বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদকে সম্মাননা ক্রেস্ট ও বই উপহার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca