• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্য অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন , গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু,কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, মাধ্যমিক শিক্ষ কর্মকর্তা ফেরদৌসী বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মাসুদ পারভেজ,গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস,জেলা পরিষদ সদস্য ও মহিলালীগ নেত্রী হালিমা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আখতার আলী খান কচিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিরা উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা বিষয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ কে অবহিত করেন এবং উত্তাপিত প্রশ্নগুলোর উত্তর দেন প্রধান অতিথি ।
###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca