• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

করোনায় আরও ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২২৫২

Reporter Name / ২৬৩ Time View
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আরও ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৭২ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও দুই হাজার ২৫২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ৭৩ হাজার ৯৯১ জন।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫২৭টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৩৬ হাজার ৪৪১টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৫৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৪৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে শূন্য থেকে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে দুইজন, রাজশাহীতে একজন, বরিশালে দুইজন, সিলেটে একজন, রংপুরে একজন এবং ময়মনসিংহে তিনজন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ লাখ ১১ হাজার ৭৮১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৩১ হাজার ৩৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৪২৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category