• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

১৯ হাজার টাকার ভারতীয় তৈরী ইনজেকশনসহ ১জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব চাঁপাইনবাবগঞ্জের একটি অপারেশন দল বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৬ পিস নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনোরফিন ইনজেকশনসহ এজাবুল নামে ১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার এজাবুল হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রাঘবপুর এলাকার আমেনা বেগম ও মৃত তানু হকের ছেলে এজাবুল হক (৩২)।

জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. ওমর আলী জানতে পারেন যে, শিবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর মাইনুল ইসলামের আম বাগানের ভেতর মাদক পাচারের লক্ষে ১ ব্যক্তি অবস্থান করছে।

খবরটি পাবার পর কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে সঙ্গী ফোর্স শিবগঞ্জের ঐ আম বাগান ঘিরে ফেলে। পরে এজাবুলকে ৯৬ পিস নিষিদ্ধ ঘোষিত মাদক বুপ্রেনোরফিন ইনজেকশনসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

১১ সেপ্টেম্বর শনিবার রাত ৮ টার দিকে অভিযানটি চালানো হয়। ভারতীয় তৈরী ইনজেকশন ৯৬টির মূল্য ১৯ হাজার ২০০টাকা। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca