• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘাইছড়িতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযানে একে-৪৭ রাইফেল ও বিপুল পরিমাণ গুলাবারুদ উদ্ধার

Reporter Name / ২৩৪ Time View
Update : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বাঘাইছড়ি সংবাদ দাতা – রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ (প্রসিত) সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ২টি একে-৪৭ রাইফেল ও বিপুল পরিমাণ গুলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

রবিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) এর আস্তানায় অভিযান পরিচালনা করে এইসব উদ্ধার করে সেনাবাহিনীর ১২বীর বাঘাইহাট জোন।

সেনা সুত্র জানায়, পশ্চিম জারুলছড়ি এলাকায় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোন কর্তৃক একটি বিশেষ অভিযান দল উল্লেখিত স্থানে অভিযান চালায় এসময় ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীদল সেনাবাহিনীর আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার উদ্যোগ নেয়। এসময় সেনাবাহিনীর আভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে সেনাবাহিনী ও সন্ত্রাসী দলের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময় হয়।

পরবর্তীতে উক্ত স্থানে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে ০২ একে-৪৭, ০২ একে-৪৭ ম্যাগাজিন, ১৩ রাউন্ড এ্যামুনিশন, ০২টি মোবাইল ও ০৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমান নথিপত্র উদ্ধার করে। এবিষয়ে ইউপিডিএফ বাঘাইছড়ি সমন্বয়ক আরজেন চাকমা সকল অভিযোগ অশ্বিকার করে বলেন এই ঘটনায় ইউপিডিএফ প্রসিত দলের কোন সম্পর্ক নেই। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca