• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

নাগরপুরে অটো-মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে আহত ৩

Reporter Name / ২৪৬ Time View
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে অটো-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। নাগরপুর উপজেলার বিভিন্ন রুটে চলে শত শত অটো ,ভ্যান ,সি এন জি সহ নানা যানবাহন।এই অতিরিক্ত যানবাহন চলার কারনে শহরের গুরত্বপূর্ণ স্থানে বেড়ে চলেছে ট্টাফিক জ্যাম,শব্দদূষণ ও বিদ্যূতের উপর অযাচিত চাপ। যত্রতত্র পার্কিং, খেয়াল খুশি মত যাত্রী উঠানামা ও অদক্ষ চালক দ্বারা এসব চালনা করার ফলে বেড়েছে দূর্ঘটনা ।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে মামুদনগর ইউনিয়নের পুষ্টকামারী গ্রামে মোটরসাইকেল ও অটোর সাথে মুখোমুখি সংর্ঘষে চালকসহ গুরুতর আহত হয়েছে তিনজন।আহতরা হলেন মোটরসাইকেল চালক মামুদনগর গ্রামের মোঃ হাসানের ছেলে মোঃ সুজন মিয়া,অটো চালক কেদারপুর গ্রামের কালুর ছেলে আরিফ ও অটো যাত্রী ১ জন।আহত তিন জন কে স্থানীয়রা দ্রুত উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মোটরসাইকেল চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রের্ফাড করেছে কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাগরপুর থেকে কেদারপুর গামী অটোটি পুষ্টকামারী মোড়ে আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে বিকট শব্দ হলে আশেপাশের লোকজন দৌড়িয়ে এসে অটো ও মোটরসাইকেলটি রাস্তার নিচে পরে থাকতে দেখে। আহত তিনজনকে এসময় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে নাগরপুর থানার এস আই মোঃ আয়নাল হক বলেন,খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল যাই ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও অটো উদ্ধার করে থানায় নিয়ে আসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category