• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচন, মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

Reporter Name / ২৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর আসন্ন গোদাগাড়ী পৌরসভার উপ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলে শেষ দিনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছে ৫ জন। আজ সোমবার গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বচন অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়পত্র দাখিল কারীরা হলেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস,
সতন্ত্র পার্থী গোলাম কিবরিয়া রুলু,
সতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম,
সতন্ত্র প্রার্থী প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর সহধর্মিনী জান্নাতুল ফেরদাউস,
সতন্ত্র প্রার্থী রবিউল আলম।

তফসিল অনুযায়ী প্রত্যাহারের শেষ সময় ১৯ সেপ্টেম্বর। গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচন ৭ অক্টোবর।
গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনের প্রস্তুতি চলছে। ৭ অক্টোবরের উপ নির্বাচন অবাদ সুষ্ট ও নিরোপেক্ষ হবে বলেন জানান তিনি।

উল্লেখ্য, যে গত ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনিরুল ইসলাম বাবু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত হন। এ বছরের ২১ এপ্রিল ভারতের বেঙ্গালুরুতে নারায়ণায় হেলথে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মেয়র পদটি শূণ্য হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca