অলিউল হক ডলার:
নাচোল উপজেলা পরিষদের উপনির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে ৫জন মনোনায়ন দাখিল করেন। আজ বাছাই এ ৫জনের মনোনয়নপত্র
বৈধ হয়েছে বলে সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ জানান। এরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, যুবলীগ নাচোল উপজেলা শাখা সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদ নাচোল উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান বাবু ,উপজেলা যুবলীগের সদস্য হারুন অর রশিদ, ৮নং ওয়ারড আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন লিটন ও জাতীয় শমিকলীগ নাচোল উপজেলা শাখার সহসভাপতি মোসাদ্দেক হোসেন জুয়েল। আগামী ১৯ সেপ্টম্বর মনোনয়নপতরো পত্যাহার এবং ৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।