• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ। নাচোলে কালইর বাজার ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পাবনায় ফোনের আসক্তি থেকে দূরে রাখতে স্কুল শিশুদের মাঝে ছাগল বিতরণ

গলাচিপায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার।

Reporter Name / ১৯৯ Time View
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

তারিখ ঃ ১৫ সেপ্টেম্বর ২০২১

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর গলাচিপায় বিল্লাল হাওলাদার (৩৬) ও আলম হাওলাদার (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে গাঁজাসহ গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

গ্রেফতারকৃত বিল্লাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালেব নগর আবাসন ১০০ ব্যারাকের মৃত খলিল হাওলাদারের ছেলে ও আলম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগের মৃত সেলিম হাওলাদারের ছেলে।মঙ্গলবার রাতে পৌরসভার লঞ্চটার্মিনালের পল্টুনের উপর থেকে
বিল্লালকে ও শ্যামলীবাগ এলাকা থেকে আলমকে গ্রেফতার করা হয়।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯ টার দিকে গলাচিপা থানার এসআই সুকন্ঠ দে সঙ্গীয় এএসআই সজিবুর রহমান ফোর্স এর সহায়তায় পৌরসভার লঞ্চটার্মিনাল ঘাটের উত্তর পাশে পল্টুনের উপর থেকে বিল্লালকে গ্রেফতার করে।

এ সময় তার শরীর তল্লাশি করে ৩৫ গ্রাম গঁাজা উদ্ধার করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আলম দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে
শ্যামলীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার মাদক মামলার আসামী বিল্লাল হাওলাদার ও
আলম হাওলাদারকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category