• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

নীলফামারী জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ২৪৯ Time View
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখ নীলফামারী জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয় এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব হাফিজুর রহমান চৌধুরী।
সেমিনারে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা বৃন্দ, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিভিল সার্জন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ক্যাব, চেম্বার অফ কমার্স, প্রেসক্লাব এবং বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ীক নেতৃবৃন্দ।
ভোক্তা অধিকার এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীলফামারী জেলায় সেমিনার আয়োজনের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং ভোক্তা অধিকার সমুন্নত রাখতে কর্মকর্তা ব্যবসায়ীক নেতৃবৃন্দ এবং অন্যান্য স্টেকহোল্ডার যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca