• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অনুদান বাড়ল

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

সরকারী হাট-বাজার ইজারার আয়ের অর্থ থেকে বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসায় অনুদানের পরিমাণ বাড়ল। তবে এ অর্থ দিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তার আওতা কমেছে। নতুন ‘বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারী হাট-বাজারের ইজারার আয়ের ৪ শতাংশ অর্থ ব্যয় নীতিমালা-২০২১’ থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ নীতিমালা প্রণয়ন করে। নীতিমালা অনুযায়ী, এখন থেকে একজন বীর মুক্তিযোদ্ধা সরকারী হাসপাতালে জটিল ও সাধারণ চিকিৎসার জন্য সর্বোচ্চ ৭৫ হাজার টাকা অনুদান পাবেন। একই সঙ্গে জটিল রোগের ক্ষেত্রে আরও বেশি অর্থ খরচ হলে অতিরিক্ত হিসাবে এককালীন সর্বোচ্চ এক লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হবে। আগের নীতিমালা অনুযায়ী এ খাত থেকে চিকিৎসার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেয়া হতো। ওই নীতিমালা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণ বা সংস্কার, চিকিৎসা, শিক্ষা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং কন্যাসন্তানের বিয়ে, এই পাঁচটি খাতে সহায়তা দেয়া হতো। নতুন নীতিমালায় চিকিৎসা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত- শুধু এই দুটি খাতে বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca