• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচিত হলে সার খোলা বাজারে বিক্রির ব্যবস্থা করব: মির্জা ফয়সল আমিন বগুড়ায় পুলিশের উপর হামলা।। আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, এস আই আহত ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

গলাচিপায় অতিরিক্ত বৃষ্টিপাতে আমন ধানের বীজতলা পঁচে যাওয়ায় কৃষকের কান্না

Reporter Name / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

​
সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় পর পর দুইবার বঙ্গোপসাগরে লঘু চাপের প্রভাবে অতিরিক্তি বৃষ্টিপাতে গলাচিপার কৃষকদের হয়েছে মরণদশা। আমন ধানের অধিকাংশ বীজতলার ধানবীজ পঁচে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কৃষকদের ঘরে ঘরে চলছে বোবা কান্না। এ অবস্থায় তারা না পাচ্ছে সরকারি সহায়তা, না পাচ্ছে স্থানীয় কৃষি বিভাগের সহায়তা। কৃষকরা ধানচারা সংগ্রহের জন্য হন্যে হয়ে গ্রাম থেকে গ্রামান্তর এমনকি অন্য উপজেলায়ও ধানচারা সংগ্রহের জন্য হন্যে হয়ে ঘুরছেন। কোথাও কিছু চারা পাওয়া গেলেও তার দাম আগুন ছোঁয়া। একমন অর্থ্যাৎ ৪৮ কেজি ধানের বীজতলার মূল্য ৫ থেকে সাড়ে ৫ হাজার দরে কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতো উচ্চদামে ধানচারা কেনার কারণ হিসেবে কৃষকরা জানান, মৌসুমের শেষ সময় এখন নতুন করে বীজতলা তৈরি করে সে চারা ক্ষেতে রোপনের উপযোগী হতে কমপক্ষে ২০ থেকে ২৫ দিন সময় লাগবে। সে জন্য উচ্চদামে তারা চারা সংগ্রহে মরিয়া হয়ে উঠেছেন। স্থানীয় কৃষি দফতর সূত্র জানায়, এ বছর বর্ষা মৌসুমে আমন আবাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে ৩৩ হাজার ৫০০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৭ হাজার ৫ মেট্রিক টন। তবে কৃষি বিভাগ বলছে শতকরা ১০ ভাগ বীজতলার বীজ নষ্ট হয়ে গেছে। কিন্তু কৃষকরা বলছে ভিন্ন কথা। তারা বলছে শতরা ৭০ থেকে ৭৫ ভাগ বীজতলার বীজ সম্পূর্ণ পঁচে গেছে। আংশিক পঁচে গেছে আরও ৫ থেকে ১০ ভাগ। এ অবস্থা সৃষ্টির ফলে অনেক জমি অনাবাদি থাকার আশংকা রয়েছে।এদিকে কৃষকদের ব্যাপক চাহিদার কারণে গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা সদরের বিভিন্ন কোম্পানীর বীজ বিক্রেতাদের গুদামের বীজ বিক্রি হয়ে গেছে। গুদামগুলো হয়ে পড়েছে ফাঁকা। বীজ বিক্রেতা আল আমিন জানান, গত কয়েক বছরেই আমন ধানের বীজের এতো চাহিদা ছিল না। এতোদিন কৃষকদের নিজস্ব উৎস থেকে ধান দিয়ে বীজতলা তৈরি করছিল। এ বছর অতিরিক্ত বর্ষার কারণে অধিকাংশ কৃষকের বীজতলার বীজ পঁচে গেছে। উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন গ্রামের আবদুস সোবাহান গাজী জানান, তিনি ৫ একর জমি রোপন করার জন্য ৫০ শতাংশ জমিতে বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে সব বীজ পঁচে যায়। এতো উচ্চমূল্যে ধানচারা কিনে তার পক্ষে জমি রোপন করা সম্ভব হবে না বলে তিনি জানান। একই গ্রামের ছোরাপ গাজী, ইলিয়াছ গাজী, শামীম শরীফ, রব খান, মোশারেফ খান, হিরন খান, ডিপটি খান, আবু সাঈদ গাজী, রাসেল গাজী তাদের জমি অনাবাদি থেকে যাবে বলে এ প্রতিবেদককে জানান। গলাচিপা সদর ইউনিয়নের কৃষক আবদুস সালাম গাজী, আমিরুল ইসলাম জানান, তারা ৬০ শতক জমিতে আমন ধানের বীজতলা তৈরি করেছেন। তাদের বীজতলার অধিকাংশ বীজ পঁচে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার জানান, এ এলাকা এমনিতেই দুর্যোগ প্রবন এলাকা। উপজেলার ১২ টি ইউনিয়নে কৃষকরা আমন ধানের বীজতলা তৈরি করেছিল ২ হাজার ৩শ’ ৩৩ হেক্টর জমিতে। লঘুচাপের প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ৫৭ দশমিক ৪৫ হেক্টর জমির বীজতলা সম্পূর্ণ পঁচে গেছে। তবে এ অবস্থা সামাল দিতে সব ধরনের প্রচেষ্টা নেয়া হবে বলে তিনি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca