• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

দিনাজপুর জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত:

Reporter Name / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ দিনাজপুর জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকী।

অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা বৃন্দ, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ডেপুটি সিভিল সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ক্যাব, চেম্বার অফ কমার্স, প্রেসক্লাব এবং বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

ভোক্তা অধিকার এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দিনাজপুর জেলায় জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এ সেমিনার আয়োজনের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অংশগ্রহণকারী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় । সেমিনারে মূল বিষয়বস্তুর উপর মহাপরিচালকের উপস্থাপনার পর অংশগ্রহণকারীদের আলোচনায় সেমিনারটি প্রাণবন্ত হয়ে উঠে। সেমিনারের শেষ পর্যায়ে ভোক্তা অধিকার সমুন্নত রাখতে উপস্থিত কর্মকর্তা, ব্যবসায়ীক নেতৃবৃন্দ এবং অন্যান্য স্টেকহোল্ডারগণ যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca