• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বকুল খরাদীকে যোগ্য বলে মনে করেন সাধারণ মানুষরা

Reporter Name / ৩৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ বকুল আলী খরাদীকেই ইউনিয়নের সকল স্তরের জনগন যোগ্য বলে মনে করছেন। অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে সরেজমিনে সাধারন জনগনের সঙ্গে কথা বলে আমরাও তেমনটিই জানতে পেরেছি। সাধারন জনগন মনে করছেন সৎ যোগ্য এবং শিক্ষিত ব্যক্তিকেই এবার চেয়ারম্যান নির্বাচিত করবেন আগামী নির্বাচনে।

তরুণদের হাতে আগামীর বাংলাদেশ, উন্নয়ন, উন্নতির দিক দিয়ে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি বর্তমান সময়ে। সময়ের পরিবর্তনে আঁধার কেটে আলোর পথে তরুণরায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

বকুল খরাদী মাস্টার মানেই সবাই তাকে চিনে ও জানে।
গোয়ালকান্দি ইউনিয়নের মানুষের বিপদে পাশে দাঁড়ান তিনি এবং নিজ তহবিল হতে করোনা পরিস্থিতিতে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। গোয়ালকান্দি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বশীল প্রশংসনীয় তিনি। এলাকার মানুষের দাবি আগামীতে বকুল খরাদী যদি চেয়ারম্যান হয় তাহলে এলাকার অসহায় দুঃস্থ মানুষ সাহায্য সুবিধা পেয়ে থাকবেন।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর হয়ে থান্দার পাড়া মাহাবুর রহমান বলেন, বকুল খরাদী যোগ্য লোক তিনি মানুষ হিসাবে অনেক ভালো আমরা আমাদের বিপদ-আপদে পাশে পাই, এমন যোগ্য ব্যক্তিরই নৌকা প্রতীক পাওয়া উচিত। এছাড়াও রামরামা খরাদীপাড়া আনারুল খারাদী, বকুল খরাদী যোগ্য লোক নৌকা প্রতীকে চেয়ারম্যান এর মনোনয়নপত্র টা শিক্ষক বকুল খরাদীকে দেওয়া হোক আমাদের বিপদে পাশে তাকেই পাই। তিনি আরো বলেন, শিক্ষিত, মেধাবী, সৎ ও যোগ্য তিনি চেয়ারম্যান হলে গোয়ালকান্দি ইউনিয়নের মানুষের উন্নয়নে কাজ করবে।

এই ছাড়া চেউখালী রফিক মাস্টার বলেন, বকুল খরাদীর মনমানসিকতা অনেক ভালো এবং মানুষের কল্যাণে কাজ করেন। নৌকা পেলে এবং চেয়ারম্যান হলে মানুষের সকল সুবিধা ও গোয়ালকান্দি ইউনিয়ন কে ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca